tanaka

মালয়েশিয়ায় খনিতে অভিযান, ২৪ বাংলাদেশিসহ আটক ৪৯ অভিবাসী

মালয়েশিয়ার তেরেংগানুর ডুংগুনের বুকিত বেসি এলাকায় লৌহ আকরিকের একটি খনিতে অভিযান চালিয়ে ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। অভিযানের সময়...
প্রচ্ছদইসলাম ও জীবনএক বছরের ওমরাহ ভিসাতেও নতুন শর্ত, প্রতিবারই নিতে হবে অনুমতি

এক বছরের ওমরাহ ভিসাতেও নতুন শর্ত, প্রতিবারই নিতে হবে অনুমতি

বহুবার সৌদি প্রবেশের সুযোগ থাকলেও প্রতিটি সফরের আগে সেবা প্যাকেজ বুকিং বাধ্যতামূলক

এক বছরের জন্য বৈধ একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) গালফ নিউজ এক প্রতিবেদনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার বিষয়টি জানিয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, একাধিকবার প্রবেশের এই ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি দেশটিতে প্রবেশের আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।

ভিসা এক বছরের, অবস্থান সর্বোচ্চ ৯০ দিন

জুলাইয়ে চালু হওয়া একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে একজন ভিসাধারী একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

তবে পুরো ভিসার মেয়াদে সব সফর মিলিয়ে সৌদি আরবে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে। অর্থাৎ, এক বছরের ভিসা থাকলেও টানা এক বছর দেশটিতে অবস্থানের সুযোগ নেই।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে মুসল্লিদের আরও সুবিধা ও নমনীয়তা দেওয়ার লক্ষ্যেই এই ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে। তবে প্রতিটি সফরের ক্ষেত্রে নির্ধারিত সেবা প্যাকেজ ও অনুমতির নিয়ম বহাল থাকবে।

প্রতিবার সফরের আগে যা করতে হবে

সৌদি আরবে প্রতিবার যাওয়ার আগে ওমরাহযাত্রীকে নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। প্যাকেজটির মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।

এরপর নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে নির্ধারিত তারিখ এবং সেবা প্যাকেজের তারিখের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।

এ ছাড়া সৌদি আরবে প্রবেশের জন্য অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও ভ্রমণসংক্রান্ত শর্তও পূরণ করতে হবে।

প্রথমবারের প্রক্রিয়া যেভাবে

প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে যাত্রীকে প্রথমে নুসুকে অনুমোদিত সেবা প্যাকেজ কিনতে হবে। এরপর ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভ্রমণ-যোগ্যতা যাচাই শেষে অনুমোদন পাওয়া গেলে যাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করতে পারবেন। দেশটিতে প্রবেশের পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। একইভাবে সৌদি আরব ছাড়ার সময়ও সেই তথ্য হালনাগাদ করা হবে।

এর মাধ্যমে একজন ভিসাধারী এরই মধ্যে মোট কত দিন সৌদিতে অবস্থান করেছেন এবং নির্ধারিত ৯০ দিনের মধ্যে আর কত দিন থাকার সুযোগ রয়েছে, তা হিসাব করা হবে।

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই প্রতিটি পরবর্তী সফর স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না। প্রতিবার ওমরাহ পালনের আগে নির্ধারিত সেবা প্যাকেজ বুকিং এবং নুসুকের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।