tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়ইসির সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপ শুরুনির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমের সহায়তা চায় কমিশন

ইসির সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপ শুরুনির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমের সহায়তা চায় কমিশন

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপ। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার সংলাপে উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড শুধু ইসির পক্ষে সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দল, প্রশাসন, ভোটার, গণমাধ্যমসহ সবার সহায়তা দরকার। অপতথ্য ও গুজব ঠেকাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ৪৩ লাখের বেশি ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। নারী ভোটারদের আগ্রহ ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে নারী ও পুরুষ ভোটারের সংখ্যার ব্যবধান ৩০ লাখ থেকে কমে ১৮ লাখে নেমে এসেছে।

প্রবাসীদের জন্য আইটি-নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়েছে জানিয়ে সিইসি বলেন, “সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, ও আইনগত হেফাজতে থাকা ব্যক্তিদের জন্যও পোস্টাল ব্যালটের আওতায় ভোটের ব্যবস্থা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের লুকানোর কিছু নেই। দেশ ও বিশ্বকে দেখাতে চাই একটি স্বচ্ছ নির্বাচন। এ জন্য গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

সকালের সংলাপে একাত্তর টিভি, চ্যানেল আই, যমুনা টিভি, বৈশাখী, ইন্ডিপেনডেন্ট, সময় টিভিসহ বিভিন্ন টেলিভিশনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিকেলে পত্রিকা ও অনলাইন মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় পর্বে মতবিনিময় হয়।

ইসির আমন্ত্রণপত্রে বলা হয়েছে, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবার প্রত্যাশা। উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগে সব পক্ষের মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।”

সেপ্টেম্বরে শুরু হওয়া এ সংলাপ চলবে এক থেকে দেড় মাস। অক্টোবরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।