tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরাইলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলা

ইসরাইলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলা

ইসরাইলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত। একই সঙ্গে উত্তর ইসরাইলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। খবর এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত আইএআইয়ের সদরদপ্তরে ড্রোন হামলা চালানো হয়। ইরানসমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ‘ইসরাইলি আগ্রাসনের’ জবাবে রাত ২টার দিকে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত আইএআই সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়।

পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ভোরের কিছু আগে উত্তর ইসরাইলের একটি ‘ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি’ লক্ষ্য করে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

Israel Aerospace Industries যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমসহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক পণ্য উৎপাদন করে। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।