tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইসরাইলি নিরাপত্তা বাহিনীর পাহারায় আল-আকসায় শত শত বসতকারী

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর পাহারায় আল-আকসায় শত শত বসতকারী

  • ট্যাগঃ
  • v

অধিকৃত পূর্ব জেরুজালেমে রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরাইলি বসতকারী প্রবেশ করেছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় তারা মসজিদ চত্বরে প্রবেশ করে বিভিন্ন ধর্মীয় আচার ও প্রার্থনা পালন করে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৫৭০ জন ইসরাইলি বসতকারী আল-আকসার উঠানে প্রবেশ করে। সেখানে তারা তালমুদিক ধর্মীয় আচার ও প্রার্থনায় অংশ নেয়। এ সময় সশস্ত্র ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের চারপাশে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।

ঘটনার এক দিন আগেই অধিকৃত পূর্ব জেরুজালেমের ‘ওয়েস্টার্ন ওয়াল’ এলাকায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কয়েকজন মন্ত্রী এবং উগ্রপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের উপস্থিতির খবর আসে। এর পরদিনই আল-আকসা প্রাঙ্গণে বসতকারীদের প্রবেশের ঘটনা ঘটে।

ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ‘ইয়োম কিপুর’কে সামনে রেখে এ ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় শুরু হয়ে সোমবার রাত পর্যন্ত উৎসবটি পালিত হওয়ার কথা রয়েছে। উৎসবের আগে আল-আকসা প্রাঙ্গণে ইসরাইলি বসতকারীদের প্রবেশ এবং সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে পূর্ব জেরুজালেমে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা