tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদসারাদেশইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ

ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ইঞ্জিনটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিনটি নিরাপদ ঘোষণা করা হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তও করা হবে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জানান, ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ত্রিশালের আউলিয়ানগর এলাকা অতিক্রম করার সময় ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন। পরে চালক ও রেলওয়ের কর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।