ইসরায়েল আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতির পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের পূর্ব দিকে আসকার শরণার্থী শিবিরে অভিযানের সময় দখলদার বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আল জাজিরাকে জানিয়েছে।
গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত মোট ৩৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল।
অন্যদিকে, ভারী বৃষ্টিতে গাজা সিটির অস্থায়ী শিবিরগুলোর তাঁবু প্লাবিত হওয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে লাখ লাখ মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলের সীমান্ত ভেঙে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়



