tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনঅস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড আর নেই

অস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড আর নেই

হলিউডের কিংবদন্তি অস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড পর্দা থেকে চিরবিদায় নিলেন। অভিনয় ও পরিচালনায় তাঁর অসামান্য অবদান ভক্তদের মনে অমলিন হয়ে থাকবে।

অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, ৮৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ষাটের দশকের শুরুতে থিয়েটার দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন রেডফোর্ড। ১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন, যা ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তরের দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় মুখ।

১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্টিং’ চলচ্চিত্রের জন্য তিনি অস্কারের সেরা অভিনেতার মনোনয়ন পান, যা তাঁকে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

পরিচালনায়ও সমান দক্ষতা দেখান রেডফোর্ড। ১৯৮০ সালে নির্মিত ‘ওর্ডিনারি পিপল’ ছবির জন্য তিনি অস্কারের সেরা পরিচালক হন এবং ছবিটি সে বছর সেরা চলচ্চিত্রের খেতাবও জেতে।

পরে ১৯৯৪ সালে তাঁর পরিচালিত ‘কুইজ শো’ও অস্কারে মনোনীত হয়। অভিনয়ে শেষ দিকের কাজ ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’-এর পর তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যান।