tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়অতিরিক্ত সচিব জিয়া উদ্দীনের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

অতিরিক্ত সচিব জিয়া উদ্দীনের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

অতিরিক্ত সচিব জিয়া উদ্দীন আহমেদের বিরুদ্ধে অনৈতিক অর্থ দাবি ও হয়রানির অভিযোগের তদন্তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে খাদ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব থাকাকালীন জিয়া উদ্দীনের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রূপসী ফ্লাওয়ার রাইস অ্যান্ড পুষ্টি মিলের মালিক মো. মহিদুল হক একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, উক্ত প্রতিষ্ঠানটি খাদ্য অধিদপ্তরের তালিকাভুক্ত একটি পেষণক্ষম ফ্লাওয়ার মিল। ২০২৪ সালের ১ ডিসেম্বর বগুড়ার জেলা প্রশাসক সরকারি অর্থ সাশ্রয়ের স্বার্থে ওই মিলটিকে শিবগঞ্জ ও কাহালু পৌরসভার ওএমএস কার্যক্রমে একক পেষণ ক্ষমতা প্রদানের প্রস্তাব খাদ্য মন্ত্রণালয়ে পাঠান। পরবর্তীতে ২০২৫ সালের ৯ জানুয়ারি জেলা প্রশাসক তদন্ত প্রতিবেদনসহ সুপারিশ প্রেরণ করেন।

অভিযোগ অনুযায়ী, নথিটি অনুমোদনের জন্য খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দীনের স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হলে, তিনি তা স্বাক্ষর না করে অভিযোগকারীর আত্মীয় ও শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মীর শাহে আলমকে সচিবালয়ে ডেকে অনুমোদনের শর্তে ২০ লাখ টাকা দাবি করেন।

এ ঘটনার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব রোকেয়া বেগম এবং উপসচিব এস এম নোমান হাসান খান।

তদন্ত কমিটিকে প্রাসঙ্গিক বিধি-বিধান অনুসরণ করে বিস্তারিত অনুসন্ধান পরিচালনা এবং সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে জিয়া উদ্দীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।