রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১,৭৭২টি মামলা দায়ের করেছে।
সোমবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রবিবার (৫ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। অভিযানের সময় ৪০১টি গাড়ি ডাম্পিং এবং ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।



