tanaka

সালাম মিয়া নামের এক ভুক্তভোগী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা যাওয়ার উদ্দেশে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলাম। যানজট ছাড়ার...

সালাম মিয়া নামের এক ভুক্তভোগী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা যাওয়ার উদ্দেশে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলাম। যানজট ছাড়ার কোনো লক্ষণ না দেখে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বাড়ি ফিরে যাচ্ছি। ঘটনাস্থলে দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি জানান, ভোরে দুর্ঘটনা ঘটায় সড়ক থেকে গাছের গুঁড়িগুলো সরানোর জন্য তাৎক্ষণিকভাবে শ্রমিক পাওয়া যায়নি।
প্রচ্ছদসারাদেশপল্লবীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলছে

পল্লবীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলছে

রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ চলছে। এ সময় পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পুলিশও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

 

বুধবার (১৮ নভেম্বর) পল্লবীর মেট্রো রেলস্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এ সময় পোশাক শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নেয়। কিছুক্ষণ পরপর তারা আবার সড়কে এসে সংঘর্ষে লিপ্ত হয়।