tanaka
প্রচ্ছদঅন্যান্যপারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী বিয়ে করেছেন। গত ২৬ অক্টোবর সম্পন্ন হয়েছে তার আকদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি। তবে বিয়ের খবর জানালেও স্বামীর পরিচয় প্রকাশ করেননি পারশা।

ছবিতে কনের সাজে পারশার মুখে হাসি থাকলেও পাশে থাকা বরের মুখ ফুল দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এতেই শুরু হয়েছে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও তথ্য মিলিয়ে অনেকের দাবি, আলোচিত ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসাদ নূরই পারশার জীবনসঙ্গী।

বিশেষ করে বরের পরনে থাকা একটি বিশেষ নকশার পাঞ্জাবির সঙ্গে আসাদ নূরের পরিচিত পোশাকের মিল খুঁজে পাওয়ার পর এ গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে।

পারশার সম্ভাব্য বর হিসেবে নিজের নাম আলোচনায় আসার বিষয়টি নজর এড়ায়নি আসাদ নূরেরও। তবে বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার না করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রসাত্মক একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন, ‘যার বিয়া তার খবর নাই বাঙ্গুদের ঘুম নাই।’

তার এই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানান। এক অনুসারী সরাসরি জানতে চান, পাঞ্জাবির এই মিল কি নিছকই কাকতালীয়? জবাবে মজার ছলে আসাদ লেখেন, ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবীর।’

এদিকে নেটিজেনদের এমন গোয়েন্দাগিরি ও নানা কৌতূহল উপভোগ করছেন পারশা মাহজাবীন নিজেও। তবে এখনো স্বামীর পরিচয় প্রকাশ্যে আনেননি তিনি। ফলে আসাদ নূরকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনের রহস্য আপাতত অমীমাংসিতই রয়ে গেছে।