tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সফরের অংশ হিসেবে মস্কোয় ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মোহসিন রেজায়ি। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিনিধি হিসেবে তাঁর পাঠানো একটি বার্তা রুশ প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন।

তবে ওই বার্তায় কী বিষয় উল্লেখ করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, পুতিন ও রেজায়ির মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে তাঁদের আলোচনার বিষয়বস্তু কিংবা বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

সূত্র: আনাদোলু।