tanaka

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় গ্যাস সিলিন্ডারের মুখে আগুন লেগে এ...

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় গ্যাস সিলিন্ডারের মুখে আগুন লেগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে ইরান নীতিতে পরিবর্তন আসবে না: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে ইরান নীতিতে পরিবর্তন আসবে না: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তাঁর মতে, মার্কিন রাজনৈতিক দল বা নেতৃত্বের পরিবর্তনের মধ্য দিয়ে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে যাওয়ার আশা করা ভুল।

বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রকে অবিশ্বাসযোগ্য রাষ্ট্র হিসেবে উল্লেখ করে মোজতবা খামেনি বলেন, রাজনৈতিক দল বা গোষ্ঠীর পরিবর্তনের ফলে আধিপত্যবাদী শক্তির আচরণ বদলে যাবে—এমন প্রত্যাশা করার কোনো ভিত্তি নেই। একইভাবে, যুক্তরাষ্ট্রকে ছাড় দিলে দেশটি ইরানের জনগণের প্রতি শত্রুতামূলক অবস্থান থেকে সরে আসবে বলে যারা মনে করেন, তাঁরাও গুরুতর ভুল করছেন।

ইরানের সর্বোচ্চ নেতা অভিযোগ করেন, ওয়াশিংটন মূলত ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চায়। যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের ছাড় দেওয়া হলে তা দেশটির আগ্রাসী মনোভাব আরও বাড়িয়ে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

খামেনি বলেন, ‘আধিপত্যবাদী শত্রুর কাছে আত্মসমর্পণের সামান্যতম প্রবণতাও এখন পর্যন্ত অর্জিত বিপুল সাফল্যকে নষ্ট করে দেবে।’