tanaka

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় গ্যাস সিলিন্ডারের মুখে আগুন লেগে এ...

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় গ্যাস সিলিন্ডারের মুখে আগুন লেগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রচ্ছদখেলারান তাড়ায় টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন রেকর্ড কোহলির

রান তাড়ায় টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন রেকর্ড কোহলির

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন কীর্তি গড়েছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫১ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলে ওয়ানডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

বৃহস্পতিবার অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগ্রাসী ব্যাটিং করেন কোহলি। দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে ফেরার আগে ১৩টি চার ও একটি ছক্কায় সাজানো ৫১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদে রান তাড়ায় ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখন কোহলির দখলে।

এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন টেন্ডুলকার। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসে ২৩২ বার ব্যাট করে ১৭টি সেঞ্চুরি ও ৫২টি ফিফটির সাহায্যে ৮ হাজার ৭২০ রান করেছিলেন ভারতের এই কিংবদন্তি।

তবে টেন্ডুলকারের চেয়ে অনেক কম ইনিংস খেলেই তাঁকে ছাড়িয়ে গেছেন কোহলি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রান তাড়ায় ১৬৯ ইনিংসে ব্যাট করে ৩০টি সেঞ্চুরি ও ৪৬টি ফিফটির সাহায্যে তাঁর সংগ্রহ এখন ৮ হাজার ৭৪১ রান। এবার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডের দ্বিতীয় ইনিংসে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করার হাতছানি কোহলির সামনে।

কোহলি ও টেন্ডুলকার ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটসম্যানের রান তাড়ায় ৭ হাজার রানও নেই। এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১৬৩ বার ব্যাট করে ১৯টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটির সাহায্যে তাঁর সংগ্রহ ৬ হাজার ৮০১ রান।

প্রথম ওয়ানডেতে দারুণ ইনিংস খেলে আরেকটি রেকর্ডেও শীর্ষে উঠেছেন কোহলি। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। এ ক্ষেত্রে আপাতত তাঁর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ক্যারিয়ারে ৫০ ইনিংসে ব্যাট করে ছয়টি সেঞ্চুরি ও ১২টি ফিফটির সাহায্যে ১ হাজার ৯৭১ রান করেছেন পন্টিং। অন্যদিকে, কিউইদের বিপক্ষে মাত্র ৩৭ ইনিংসেই সাতটি সেঞ্চুরি ও ১১টি ফিফটির সাহায্যে সমান ১ হাজার ৯৭১ রান করেছেন কোহলি।