tanaka

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় গ্যাস সিলিন্ডারের মুখে আগুন লেগে এ...

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় গ্যাস সিলিন্ডারের মুখে আগুন লেগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রচ্ছদআন্তর্জাতিকনির্বাচনে ভরাডুবির পর ফক্স নিউজের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবির পর ফক্স নিউজের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্র্যাট নেতাদের নিয়মিত টেলিভিশনে উপস্থিতির সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী অবস্থান দুর্বল করেছে সংবাদমাধ্যমটি। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার (৪ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয়গুলোকে প্রচারের সুযোগ দিয়েছে।’

পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করেও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। ফক্স নিউজ কেন ডি ব্লাসিওকে সম্প্রচারে আমন্ত্রণ জানিয়েছে এবং দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ট্রাম্পের দাবি, মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ডি ব্লাসিওর ভাবমূর্তি ছিল প্রশ্নবিদ্ধ।

মধ্যবর্তী নির্বাচনের প্রচারপর্বজুড়েই ফক্স নিউজের বিভিন্ন উপস্থাপক ও সম্পাদকীয় সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন ট্রাম্প। সংবাদমাধ্যমটির কোনো কোনো বিশ্লেষক ও উপস্থাপকের সঙ্গে তার রাজনৈতিক অবস্থানের মতপার্থক্য তৈরি হলে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন তিনি।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দলটির। শেষ পর্যন্ত উভয় কক্ষে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে কংগ্রেসে রিপাবলিকানদের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

এমন পরিস্থিতিতে আইন প্রণয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ট্রাম্প প্রশাসনকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।