tanaka

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় গ্যাস সিলিন্ডারের মুখে আগুন লেগে এ...

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় গ্যাস সিলিন্ডারের মুখে আগুন লেগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রচ্ছদখেলা‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’, বললেন ভারতের কোচ

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’, বললেন ভারতের কোচ

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের দল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে স্বাগতিক বাংলাদেশকে সবচেয়ে শক্তিশালী মনে করছেন ভারতের কোচ নওশাদ মুসা। টুর্নামেন্ট শুরুর আগে তিনি বলেন, ‘আমার বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। আশা করি, ফাইনালে তাদের মুখোমুখি হব।’

তবে দল গঠনে কিছুটা চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন ভারতের এই কোচ। তাঁর ভাষ্য, প্রথম ম্যাচের আগে কয়েকজন খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না। তবে বর্তমানে যে দলটি রয়েছে, সেটিও ভালো। তাঁর মতে, ভারতের শক্তিশালী দল রয়েছে।

সাফে ভারতের সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। ১৯৯৩ সালে প্রথম শিরোপা জয়ের পর ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। সব মিলিয়ে নয়বারের শিরোপাজয়ী ভারত এবার ঢাকায় এসেছে দশম ট্রফির লক্ষ্য নিয়ে। সর্বশেষ ২০২৩ সালে ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

এবার ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতের জাতীয় দল। এ কারণে মূল জাতীয় দলের দায়িত্বে থাকবেন খালিদ জামিল। অন্যদিকে সাফে ভারতের ‘বি’ দলের ডাগআউটে থাকবেন নওশাদ মুসা। ভারতের ২৮ সদস্যের দলে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলোয়াড়দের সংখ্যাই বেশি। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও এবারের আসরে ফেভারিটের তালিকায় ভারতকে এগিয়ে রাখা হচ্ছে।

তবে ভারতের এই দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপেও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এসেছিল ভারত। সেবার ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এর আগে সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছিল ভারত।

এবারের আসরে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। গ্রুপ পর্বের দুটি ম্যাচ ও সেমিফাইনালে জয় পেলে ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশ ও ভারতের। সেই সম্ভাবনার কথাই জানিয়েছেন ভারতের কোচ নওশাদ মুসা।

সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সও আশাব্যঞ্জক। সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মার্চে ভারতের মাঠে দুই দলের লড়াই গোলশূন্য ড্র হয়েছিল।