হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৩৬

  1. দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

    • নিশ্চিত হামে মৃত্যু: ১০০ জন

    • হামের উপসর্গে মৃত্যু: ৯৩৬ জন

    • মোট মৃত্যু: ১,০৩৬ জন

    • গত ২৪ ঘণ্টায় নতুন হাসপাতালে ভর্তি: ১,৩১৬ জন

    • ১৫ মার্চ থেকে হাসপাতালে ভর্তি: ১,৫৩,২৭৯ জন

    • সুস্থ হয়ে বাড়ি ফিরেছে: ১,৪৭,৩৮৬ জন

    • সন্দেহজনক হামের রোগী: ১,৭৩,৯৫৯ জন

    • নিশ্চিত হাম: ২০,২০১ জন

    গত ২৪ ঘণ্টায় ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৮৪, চট্টগ্রামে ২৮১, সিলেটে ১৯৭, বরিশালে ১২৫, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ১৯ জন ভর্তি হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।