ময়মনসিংহের ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহাদাত উল্লাহ ওরফে আদনান (৪০) উপজেলার ওই ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বালিপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, গভীর রাতে বালিপাড়া বাজার এলাকায় আদনানের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পরে চারদিক থেকে এলাকা ঘিরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।



