tanaka

পূজা চেরির বিয়ের গুঞ্জন, সত্যতা নিয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য নেই

ঢালিউডের অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে, দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে...
প্রচ্ছদরাজনীতিগাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেফতার

গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মী গ্রেফতার

পূবাইলে অভিযান, স্মার্টফোন ও পাঁচটি লিফলেট উদ্ধারের দাবি পুলিশের

গাজীপুরের পূবাইল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মেঘডুবি এলাকার মো. খোকন মিয়া (৪৪), মো. মোবারক হোসেন (৫৪) এবং কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের মো. মহসিন (৩৬)।

পুলিশের ভাষ্য, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন এবং নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্রচারিত পাঁচটি লিফলেট উদ্ধার করা হয়েছে। লিফলেটগুলোতে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও দাবি করেছে, জব্দ করা মোবাইল ফোনগুলোতে ‘৪০নং ওয়ার্ড কোর আওয়ামী লীগ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় ছিল। ওই গ্রুপের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচার এবং জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ পুলিশের।

এ ঘটনায় পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।