tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ ভর্তি পরীক্ষা জানুয়ারিতে, আবেদন শুরু নভেম্বরে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ ভর্তি পরীক্ষা জানুয়ারিতে, আবেদন শুরু নভেম্বরে

৮ জানুয়ারি থেকে পরীক্ষা, আবেদন করা যাবে ১২ থেকে ২৭ নভেম্বর; পরীক্ষা হবে সাত শহরে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিকভাবে আগামী বছরের ৮ জানুয়ারি থেকে তিন ধাপে এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে চলতি বছরের নভেম্বরে।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ও আবেদনসংক্রান্ত তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে ১২ নভেম্বর। আবেদন করার সুযোগ থাকবে ২৭ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ৮ জানুয়ারি বি ইউনিট, ৯ জানুয়ারি সি ইউনিট এবং ১৬ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, দেশের আরও ছয়টি শহরেও ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত কেন্দ্রগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। অর্থাৎ রাজশাহীর পাশাপাশি মোট সাতটি শহরে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

রোববার প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।

তবে ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি, ফি, যোগ্যতা, আসনসংখ্যা এবং কেন্দ্রভিত্তিক বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।