tanaka
প্রচ্ছদজাতীয়ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়—সতর্কবার্তা দূতাবাসের

ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়—সতর্কবার্তা দূতাবাসের

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা মেলে না বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, ইউএস ভিসা থাকলেই ভ্রমণের শতভাগ নিশ্চয়তা পাওয়া যায় না। কোনো ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন অবস্থান করতে পারবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। ফলে ভিসা থাকা সত্ত্বেও প্রয়োজন মনে করলে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

পোস্টে আরও বলা হয়, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী নিষিদ্ধ কোনো কাজে (যেমন টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা) যুক্ত হওয়া গুরুতর অপরাধ। এ ধরনের নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে।

দূতাবাস স্পষ্টভাবে উল্লেখ করেছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নির্ধারিত নিয়ম মেনে অবস্থান করা এবং সময়মতো দেশে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা প্রাপ্তি ও ভ্রমণের সুযোগ অনেকাংশে নির্ভর করে।