tanaka

“সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াটাই জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি” — সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন দেশের জন্য কিছু করার। তার একমাত্র লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

মঙ্গলবার (ঢাকা, আগারগাঁও) নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত এক সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যালেঞ্জসহ নানা নতুন প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে। এমন এক সংবেদনশীল সময়ে তারা দায়িত্ব গ্রহণ করেছেন।

সংলাপে উপস্থিত নির্বাচন কমিশনের অভিজ্ঞ কর্মকর্তাদের উদ্দেশে তিনিআমরা পোস্টাল ব্যালটের জন্য একটি হাইব্রিড মডেল তৈরি করেছি। এটি আইটি-সাপোর্টেড, যেখানে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কারাবন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এটি বাস্তবায়ন করা কঠিন হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”