tanaka
প্রচ্ছদখেলা৭-৩ গোলে ভারতকে হারাল বাংলাদেশ

৭-৩ গোলে ভারতকে হারাল বাংলাদেশ

কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মালদ্বীপে চলমান ‘১ম কমনওয়েলথ পুরুষ সিনিয়র বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’-এ শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে দাপুটে পারফরম্যান্সে ৭-৩ গোলে জয় পায় বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের বিজিবির সিপাহি খোকন মোল্লা ম্যাচসেরা নির্বাচিত হন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৩-২৭ গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল। সে ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন খোকন মোল্লা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি হ্যান্ডবল দলের সিপাহি মো. খোকন মোল্লা, সিপাহি মো. আ. রউফ, সিপাহি অনিক পারিয়াল এবং সিপাহি মো. নাহিদ আলী মাঠে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন।

উল্লেখ্য, ১৮-২৪ সেপ্টেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৬টি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকা—অংশ নিচ্ছে।