tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন৪৫ সেকেন্ডের পর এবার পাঁচ মিনিটের ভিডিও, আলোচনায় পাভেল

৪৫ সেকেন্ডের পর এবার পাঁচ মিনিটের ভিডিও, আলোচনায় পাভেল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। এর আগে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার তার আরও একটি প্রায় পাঁচ মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন ভিডিওটি নিয়েও নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে পাভেলের উপস্থিতি রয়েছে বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা, এটি কবে বা কোথায় ধারণ করা হয়েছে—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলকে ঘিরে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ওই ভিডিওতে আপত্তিকর অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে পাভেলকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়।

ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাভেল। তখন তিনি জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

এর মধ্যেই নতুন ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে নতুন ভিডিওটি সম্পর্কে এখন পর্যন্ত পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যেভাবে পরিচিতি পান পাভেল

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হন তিনি। পরে অভিনয়ে নিয়মিত হয়ে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন পাভেল। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।