tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিল নিষ্পত্তি, ১০ জনের আবেদন মঞ্জুর

৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিল নিষ্পত্তি, ১০ জনের আবেদন মঞ্জুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শুরু হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানির শুরুতেই ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। নির্ধারিত প্রথম ১২টি আবেদনের শুনানি শেষ করতে কমিশনের সময় লেগেছে মাত্র ৩২ মিনিট। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এসব আপিল নিষ্পত্তি করা হয়।

শুনানির প্রথম ঘণ্টায় ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে তারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন—
চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মুবিন,
কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মো. আতিকুর রহমান,
গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন,
টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের হাসানাত আল আমীন,
টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের মো. শহীদুল ইসলাম,
টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের মো. আবু তাহের,
বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু,
জয়পুরহাট-২ আসনে এবি পার্টির এস এ জাহিদ,
রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং
জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।

অন্যদিকে, কুমিল্লা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে। এছাড়া ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার বিষয়টি প্রতিফলিত হয়েছে।