ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২১ বছর পর সিলেট সফরে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফেরেন তিনি।



