tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআদালতহাসিনার মৃত্যুদণ্ড ‘অতীতের প্রতিশোধ নয়’: চিফ প্রসিকিউটর

হাসিনার মৃত্যুদণ্ড ‘অতীতের প্রতিশোধ নয়’: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া রায়কে ‘অতীতের কোনো প্রতিশোধ নয়’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, “আমরা মনে করি এই রায় কোনো প্রতিশোধের ফল নয়। এটি জাতির প্রতিজ্ঞা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ। অপরাধী যত বড় বা ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যেকোনো অপরাধীকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ—বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী—সোমবার জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেন।

শেখ হাসিনার সঙ্গে তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনিও বর্তমানে ভারতে পালিয়ে রয়েছেন। অপর এক আসামি, সেই সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের লঘুদণ্ড পেয়েছেন।

তাজুল ইসলাম আরও বলেন, “বাংলাদেশে ১৪০০ তরুণ প্রাণ দিয়েছেন স্বৈরশাসনের অবসানের জন্য। তাদের পরিবার যদি সামান্য স্বস্তি পায়, সেটিই আমাদের এই প্রসিকিউশনের মূল সাফল্য।” তিনি দাবি করেন, বিচারের প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এবং বিশ্বের যেকোনো আদালতে প্রযোজ্য।

আন্দোলন দমনে হত্যার উসকানি, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’—মোট পাঁচ অভিযোগে ১০ জুলাই তিন আসামির বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল।