tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশপ্রেস সচিব

প্রেস সচিব

দেড় বছরে এত সাফল্য অর্জন অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পারেনি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেড় বছরে এই অন্তর্বর্তী সরকার যেসব সাফল্য অর্জন করেছে, তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। এত কম সময়ে কোনো সরকার এত উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনে পরিণত হয়েছে এবং তাদের নির্ধারিত প্রায় সব লক্ষ্যই ইতোমধ্যে পূরণ হয়েছে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, নাম ছাড়া অন্যান্য প্রায় সব দিক থেকেই এই সরকার দেখতে যেন একটি ‘এনজিও-গ্রাম’: অত্যন্ত সাধারণ, দুর্বল এবং গ্রাম-স্তরের কাঠামোর মতো। অনেকের কাছে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন হিসেবেও পরিচিত—এতটাই দুর্বল যে যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে পারস্পরিক শুল্কচুক্তির বিষয়ে অগ্রসর হতে চায়নি।

তিনি আরও লেখেন, ৫০০ দিনে ১ হাজার ৭০০-এর বেশি বিক্ষোভ মোকাবিলায় ব্যর্থতা, নতুন আইন পাসে জটিলতা এবং তুলনামূলকভাবে ছোট গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করায় অনেকেই সরকারকে ‘ভীতু’ হিসেবে দেখেছেন। পুলিশ প্রধান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে অদক্ষতা ও নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। কেউ কেউ একে ‘কিছু না করা সরকার’ বলেও আখ্যা দিয়েছেন।

তবে এসব সমালোচনা সত্ত্বেও শফিকুল আলমের দাবি, বাস্তবতা ভিন্ন। তার ভাষায়, পেছনে তাকালে স্পষ্ট হয়—গত কয়েক দশকে বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ সরকার আর আসেনি। তারা তাদের অধিকাংশ লক্ষ্যই সফলভাবে অর্জন করতে পেরেছে।