tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদপরবাসসৌদি আরবে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

ইউএনও জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় ১৫, ১৭ এমনকি ১৯ জনের মৃত্যুর দাবিও ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের সাতজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা।