tanaka

কোচের ছয় শব্দের মন্ত্রেই অস্ট্রেলিয়া জয় টাইগারদের

কোনো অঘটন নয়, দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের চার দিনের টেস্টে ৯ উইকেটে হারানোর পেছনে বড় ভূমিকা...
প্রচ্ছদজাতীয়সামাজিক নিরাপত্তা ভাতায় আবেদনের সময় বাড়ল, সুযোগ ৩১ আগস্ট পর্যন্ত

সামাজিক নিরাপত্তা ভাতায় আবেদনের সময় বাড়ল, সুযোগ ৩১ আগস্ট পর্যন্ত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা উপবৃত্তির পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য এ আবেদন নেওয়া হচ্ছে।

এর আগে এসব কর্মসূচির জন্য অনলাইনে আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছিল ১ থেকে ১৫ আগস্ট। তবে মাঠপর্যায়ে সফটওয়্যার জটিলতা, ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যার কারণে অনেক আবেদনকারী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি।

আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করে তাই সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে।

আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে হবে। সময় বাড়ানো হলেও এ-সংক্রান্ত আগের নির্দেশনা ও শর্তগুলো অপরিবর্তিত থাকবে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।