tanaka

কোচের ছয় শব্দের মন্ত্রেই অস্ট্রেলিয়া জয় টাইগারদের

কোনো অঘটন নয়, দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের চার দিনের টেস্টে ৯ উইকেটে হারানোর পেছনে বড় ভূমিকা...
প্রচ্ছদজাতীয়রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন। সেখানে বাংলাদেশ মিয়ানমারের দেওয়া রোহিঙ্গার সংখ্যাসংক্রান্ত তথ্য নিয়ে আপত্তি জানায় এবং জাতিসংঘের নিবন্ধিত তথ্যকে গ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম বিবিসি বাংলাকে বলেন, মিয়ানমার সরকারের প্রকাশিত একটি বিবৃতির বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে।

এর আগে শনিবার এক বিবৃতিতে মিয়ানমার সরকার দাবি করে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় তিন লাখের বেশি মানুষ রাখাইন রাজ্যের বাসিন্দা। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে প্রায় তিন লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগ্রহের কথাও জানানো হয়।

মিয়ানমারের ওই বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতির পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত বড় পরিসরে প্রত্যাবাসন শুরু হয়নি। নতুন করে মিয়ানমারের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা জানতে রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা।