tanaka

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যাংকিং খাতের অনিয়মের প্রভাবে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা ও দারিদ্র্য কমাতে...
প্রচ্ছদজাতীয়সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি

সোমবার (১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত বিশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়েছে যে সাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে।

অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৩০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১৫৯৫ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১৪৭৫ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৯০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে। এর ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।