tanaka

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যাংকিং খাতের অনিয়মের প্রভাবে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা ও দারিদ্র্য কমাতে...
প্রচ্ছদজাতীয়ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, প্রেসসচিবের স্পষ্ট বার্তা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, প্রেসসচিবের স্পষ্ট বার্তা

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। কালের কণ্ঠে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের লিংক শেয়ার করে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

প্রেসসচিব লিখেছেন, “জিল্লুর রহমান বলেছেন—তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখছেন না। কিন্তু আমরা তা দেখি। বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথে রয়েছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবে।”

তিনি আরও বলেন, “জিল্লুর রহমান গত কয়েক মাস ধরে একই ধরনের মন্তব্য করে আসছেন, এবং তিনি তা করতে স্বাধীন। কিন্তু অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়—এমন দাবি বাস্তবতার অতিরঞ্জন। নির্বাচন প্রস্তুতি নিয়ে সরকার সবসময়ই স্বচ্ছ ছিল। রেকর্ডসংখ্যক নিরাপত্তা বাহিনীর পাশাপাশি এবার নির্বাচনে নজিরবিহীন সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নতুন ডিসি ও এসপি নিয়োগ শেষ হয়েছে, আর এসব নিয়োগ নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি, উঠলেও খুবই সামান্য।”