tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাসকালেই আইরিশদের গুটিয়ে দিল বাংলাদেশ

সকালেই আইরিশদের গুটিয়ে দিল বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডকে ৩০০ রানের আগেই অলআউট করে দিয়েছে বাংলাদেশ। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা এদিন আর টিকতে পারেনি বেশিক্ষণ—মোটে ১৪ বল খেলে ৯২.২ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস।

বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতে আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। আগের দিন ৬০ বলে ৩০ রান করে থিতু হওয়া জর্ডান নেইল তাইজুলের বলে এলবিডব্লিউ হলে নবম উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর ব্যারি ম্যাকার্থি ৩১ রানে বোল্ড হন হাসান মাহমুদের বলে, তাতেই শেষ হয় অতিথিদের ইনিংস।

এর আগে প্রথম দিনে ছোট ছোট জুটি গড়ে দলকে এগিয়ে নেন আইরিশ ব্যাটাররা। ইনিংসের শুরুতেই অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে শূন্য রানে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর পল স্টার্লিং ও চাদ কারমাইকেল ৯৬ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। তবে স্টার্লিং ৬০ রানে নাহিদ রানার বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন। পরের ওভারেই ১ রানে আউট হন হ্যারি টেক্টর (মিরাজের বলে এলবিডব্লিউ)।

চাদ কারমাইকেলও বেশিক্ষণ টিকতে পারেননি; ৫৯ রানে মিরাজের শিকার হন তিনি। ১৫০ রানে চতুর্থ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর ক্যাম্ফার (৪৪) ও টাকার (৪১)-এর ব্যাটে দুইশো পেরোয় দলটি, কিন্তু ২২ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

প্রথম দিনের শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ২৭০/৮। দ্বিতীয় দিন সকালে বাকি দুই উইকেট নিতে সময় লাগে মাত্র ১৪ বলের।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ নিয়েছেন দুটি করে উইকেট, আর নাহিদ রানা পেয়েছেন একটি উইকেট।