tanaka

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যাংকিং খাতের অনিয়মের প্রভাবে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা ও দারিদ্র্য কমাতে...
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ছাড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ছাড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খেলাপি ঋণের এই বিপুল পরিমাণ কমিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

খেলাপি ঋণের তালিকায় থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হলো—অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চহার কমানো জরুরি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও খেলাপি ঋণ কমানোর বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে মুজিব বর্ষ উদযাপনে প্রায় ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

তিনি জানান, এসব অর্থের বড় অংশ ব্যয় করা হয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ, ছবি ও বেদি স্থাপন এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ নানা কাজে।