tanaka

শেখ হাসিনার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অভিযোগ রিজভীর

শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী...
প্রচ্ছদসারাদেশরাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

সাপ্তাহিক হাটে যাওয়ার পথে দুর্ঘটনা; নিহতদের তিনজন নারী

রাঙামাটিতে যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী। দুর্ঘটনায় পিকআপচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়ি আর্মিক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। আহতরা হলেন পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমা (৪৫)।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পুরোনো একটি পিকআপে করে রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। পথে মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কের ওপর উল্টে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রামের দিকে নেওয়ার সময় আরও একজন মারা যান।

স্থানীয়রা জানান, রোববার কুতুকছড়ি বাজারে সাপ্তাহিক হাট বসে। ওই হাট থেকে কাঁচা সবজি ও তরকারি সংগ্রহের উদ্দেশ্যেই তারা পিকআপটিতে করে যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আহত চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।