tanaka

শেখ হাসিনার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অভিযোগ রিজভীর

শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী...
প্রচ্ছদরাজনীতিতিতাসে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ-সমর্থিত ১১ ইউপি সদস্য

তিতাসে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ-সমর্থিত ১১ ইউপি সদস্য

সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে দলে যোগদান

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের ১১ সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। তারা সবাই এর আগে আওয়ামী লীগ-সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় হোমনায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। এ সময় সংসদ সদস্যের হাতে ধানের শীষ তুলে দেন ইউপি সদস্যরা।

যোগ দেওয়া সদস্যদের মধ্যে রয়েছেন—জিয়ারকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিল্লাল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ, ৩ নম্বর ওয়ার্ডের মো. আমীর হোসেন গাজী, ৪ নম্বর ওয়ার্ডের আশরাফ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের খুরশিদ আলম, ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলী, ৭ নম্বর ওয়ার্ডের মো. জাবেদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের মুনসুর আলী এবং ৯ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া।

এ ছাড়া সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রিপা বেগম এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রোজিনা আক্তারও বিএনপিতে যোগ দিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গনি ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা এবং তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

দলে যোগ দেওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান ইউপি সদস্য বিল্লাল মোল্লা। তিনি লেখেন, দূর থেকে অনেক সময় নেতিবাচক ধারণা তৈরি হলেও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর তার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। এরপর জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সব সদস্য সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে তিতাসের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে।