রমনা আপনজন ঐক্য ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল গত শনিবার রমনা বেইলি রোডেস্থ কাচাবি বাড়ি রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব শাহনোয়াজ চৌধুরী এর সঞ্চালনায় এক ইফতার ও দো য়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যাক্তি বর্গ ও ঐক্য ফোরামের জনাব মোঃ আজিজুল আলম খান, জনাব ফয়েজ আহমেদ স্বপন, মোঃ দিদারুল আলম, জনাব মতিউর রহমান খান জনাব মোঃ মহসিন, মোঃ সাফায়েত উল্লাহ, মোঃ কামাল হোসেন, এম এ মালেক, ডাঃ ইফতেখার আহাম্মেদ, মো আশরাফুল হক, সহ ঐক্য ফোরামের সকল সম্মানিত সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। ইহাতে জনাব হাফেজ মোঃ হামিম দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত দোয়ায় ঐক্য ফোরামের সদস্য মোঃ আক্তার হোসেন খান এর রোগ মুক্তির কামনা সহ সকল সদস্য বৃন্দের কল্যানার্থে দোয়া করা হয়।



