tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকতেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

ইসরায়েলের তেল আবিবে আজ রবিবার সকালে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্কসংকেত বেজে ওঠে।  

এর পরেই তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ইরানের দিক থেকে আসা হামলা প্রতিহত করার চেষ্টা করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলেভের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরো ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্কসংকেত বেজে উঠতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের রাজধানী দোহার বাসিন্দারাও দাবি করেছেন, শহরটিতে অন্তত ১১টি বিস্ফোরণ ঘটেছে। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরো আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়েছে।