tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকযন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের প্রভাব প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকাতেও পড়েছে।

প্রাথমিকভাবে বিকেল ৪টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও পরে তা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিক্ষোভকারীদের পাশাপাশি সাধারণ মানুষ, চাকরিজীবী ও ব্যবসায়ীদের দুর্ভোগ বেড়েছে। অনলাইন ব্যাংকিং ও ইউপিআই (UPI) লেনদেন বন্ধ থাকায় ছোট ব্যবসায়ী ও ক্রেতারা বিপাকে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে নগদ অর্থের মাধ্যমে কেনাবেচা করছেন। এছাড়া ইন্টারনেটনির্ভর যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় বিভিন্ন অনলাইন সেবাও অচল হয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী মোবাইল কলের মানেও সমস্যার অভিযোগ করেছেন।

ভারতে গুজব ছড়ানো ও সহিংসতা নিয়ন্ত্রণের যুক্তিতে বিভিন্ন সময় নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট সেবা স্থগিত করা হলেও এবারের নির্দেশনাটি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইন্টারনেট বন্ধের কারণ ও আদেশ প্রকাশ করা বাধ্যতামূলক। কোনো আগাম ঘোষণা ছাড়াই এই পদক্ষেপ নেওয়ায় সরকারের সমালোচনা করেছে ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস