tanaka

টানা তৃতীয় দিন বিশ্ববাজারে কমল তেলের দাম

টানা তৃতীয় দিন বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ব বাঁশ দিবস আজ

প্রচ্ছদজাতীয়মৌসুমি বায়ু সক্রিয়, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু সক্রিয়, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণও।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সময় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।