মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে থানা পুলিশ
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার মোহাম্মদপুর থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. সুজন (২০), মো. মাজাহারুল (২৮), মো. অমিত (২৫), মো. খালেক (৪৪), মো. জসিম উদ্দিন (৩৪), রনি, মো. নয়ন, মো. সাইদুল ইসলাম (২২), মো. আলমগীর (৩৮), মো. আরিফ হোসেন (৩০), মো. আজিজুল ইসলাম (২৬), আরাফাত (২০), মিরাজুল ইসলাম (২৪), মোহাম্মদ রুবেল (৩৮), মো. হেজু (২০), মো. আ. মোতালেব (৩৮), মো. শাহারিয়া শাহরিয়ার (২২), মো. নাজমুল হোসেন (২৬), মো. আকতার হোসেন (৪১), রমজান (২৬), মো. হাসান (২০), মো. সুজন হাওলাদার (৩৬), মো. সাইদি হোসেন আপন (৩৯), মো. তারেক (২০), হৃদয় (২৪), মো. মোরছালিন (২২), মাহফুজ (১৮), মো. সুজন (১৯), মো. আল-আমিন (৩২), মো. মিঠু (১৯) ও রুমানা বেগম (৪৪)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।



