tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানীমোহাম্মদপুরে পুলিশের ‘ব্লকরেইড’

মোহাম্মদপুরে পুলিশের ‘ব্লকরেইড’

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ কয়েকটি এলাকায় বিশেষ অভিযান ও মহড়া পরিচালনা করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে এ অভিযান শুরু হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ মহড়ায় মোহাম্মদপুর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মোট ৬৬ জন সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা, সাদেক খান কাঁচাবাজার ও জাফরাবাদসহ বিভিন্ন স্থানে পুলিশের টহল ও মহড়া দেখা যায়। এ সময় স্থানীয়দের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয় এবং অপরাধ দমনে সহযোগিতা কামনা করা হয়।

মহড়া শুরুর কিছুক্ষণ পর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িতদের ধরতে পুরো মোহাম্মদপুর এলাকায় ‘ব্লকরেইড’ শুরু হয়েছে। তিনি বলেন, “এ অভিযানের বাইরে কোনো এলাকা থাকবে না। রাত ৮টা থেকে শুরু হওয়া অভিযান অন্তত রাত ১২টা পর্যন্ত চলবে।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরে বর্তমানে প্রায় অর্ধশত অপরাধী গ্যাং সক্রিয় রয়েছে। এর মধ্যে ১৭টি বড় গ্রুপ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের প্রতিটিতে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে।

এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগে রোববার দিনব্যাপী পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৫৪ জনকে গ্রেফতার করা হয়। ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানার ১৬ জন, শেরেবাংলা নগরের ৭ জন, আদাবরের ৫ জন, তেজগাঁও থানার ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চলের ৪ জন এবং হাতিরঝিল থানার ২০ জন রয়েছেন বলে জানানো হয়।

পুলিশ সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি বলেন, “এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।”