tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদরাজধানীমেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

মেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মেট্রোরেল স্টেশনের কর্মচারী মো. আজাদ জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তি মেট্রোরেলের যাত্রী হিসেবে ভ্রমণকালে হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয় মেট্রোরেল স্টেশনে নেমে যান। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজাদ আরও জানান, মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন ব্যবহার করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার জানিয়েছে, তারা ঢামেক হাসপাতালে আসছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।