tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়জেদ্দা-রিয়াদ-মাস্কাটে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

জেদ্দা-রিয়াদ-মাস্কাটে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রোববার (১ মার্চ) সকালে এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিন গন্তব্যের যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সাথে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলছে, পাল্টা হামলাও চালাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।