tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে বিভক্ত করার চেষ্টা করছে ইসরাইল

ইরানকে বিভক্ত করার চেষ্টা করছে ইসরাইল

যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের পর ইরানকে বিভক্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। খবর ফার্স নিউজ এজেন্সি।

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরাইল ইরানকে ‘বিভক্ত করার ষড়যন্ত্রে’ লিপ্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইসরাইলি শাসকগোষ্ঠী নিজেদের টিকে থাকার স্বার্থে বড় দেশগুলোকে দুর্বল ও বিভক্ত করার কৌশল নেয়।

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তাকে ‘লুটপাটের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন। লারিজানির দাবি, ট্রাম্প প্রশাসন ইরানের সম্পদ দখলের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট শাসন’ ইরানি জাতিকে আঘাত করেছে এবং এর জবাব দেওয়া হবে।

এদিকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। পরিস্থিতির জেরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।