নাটোরের বড়াইগ্রামের চান্দাই উচ্চ বিদ্যালয়ের মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে গান বাজিয়ে নাচানাচি করতে দেখা যায়। শনিবার (১৭ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীর আনন্দ-উল্লাসের দৃশ্য দেখা যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে বোতল হাতে নাচতে দেখা গেলেও বোতলের ভেতরে থাকা তরল পদার্থ মদ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক জানান, নিয়মিত পাঠদানের শেষ দিনে ছুটির পর শিক্ষার্থীরা আনন্দ করতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার জানিয়েছেন, এ বিষয়ে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসও ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
📌 তবে বোতলে মদ ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।
#নাটোর #বড়াইগ্রাম #বিদ্যালয় #ভাইরালভিডিও #শিক্ষাঙ্গন



