tanaka
প্রচ্ছদজাতীয়বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়েছে।

এর আগে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

মামলার অভিযোগ অনুযায়ী, শেখ আব্দুল হান্নাম বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৩২টি ব্যাংক হিসাবের লেনদেনও তদন্তের আওতায় এসেছে।

দুদক এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা করেছে।

📌 উল্লেখ্য, মামলার অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।