tanaka
প্রচ্ছদখেলাঢাকায় পা রাখলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ঢাকায় পা রাখলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় ট্রানজিট নিয়েছেন। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি। প্রায় দুই ঘণ্টা ঢাকায় অবস্থানের পর ভুটানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের অন্য সহসভাপতিরা।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের অক্টোবরে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি।

#FIFA #GianniInfantino #বাফুফে #বাংলাদেশফুটবল #ফুটবল