tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে বড় বিনিয়োগের ঘোষণা দিল আমিরাত

ভারতে বড় বিনিয়োগের ঘোষণা দিল আমিরাত

ভারতে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার, ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ এবং একাধিক জ্বালানি সহযোগিতা চুক্তির ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (১৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আবুধাবি বিমানবন্দরে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিজেই প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান এবং তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেন। পরে দুই নেতা ভারত-ইউএই সমন্বিত কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে জ্বালানি নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সই হয়েছে। এর আওতায় ইউএই ভারতের কৌশলগত তেল মজুদে অংশগ্রহণ বাড়িয়ে ৩ কোটি ব্যারেলে উন্নীত করবে।

এ ছাড়া দুই দেশ ভারতে কৌশলগত গ্যাস মজুদ গড়ে তুলতেও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। একই সঙ্গে ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও এডিএনওসির মধ্যে দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহ চুক্তিও সম্পন্ন হয়েছে। দুই নেতা ভারতের জ্বালানি নিরাপত্তায় ইউএইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং অপরিশোধিত তেল, এলএনজি ও এলপিজি সরবরাহে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সফরের অন্যতম বড় অর্জন হিসেবে ইউএইভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ভারতে মোট ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর মধ্যে এমিরেটস এনবিডি ভারতের আরবিএল ব্যাংকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ভারতের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ডের (এনআইআইএফ) সঙ্গে যৌথভাবে অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্পে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি ভারতের সাম্মান ক্যাপিটালে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিনিয়োগ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ইউএইয়ের দীর্ঘমেয়াদি আস্থার প্রতিফলন।

সফরে দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ কাঠামো চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, উন্নত প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ ও যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা এবং নিরাপদ তথ্য আদান-প্রদান আরও জোরদার করা হবে।

জ্বালানি ও প্রতিরক্ষার পাশাপাশি প্রযুক্তি, জাহাজ নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নসহ আরও কয়েকটি খাতেও দুই দেশের মধ্যে নতুন সহযোগিতা চুক্তি হয়েছে।